আজ তোমার জন্মদিন লিরিক্স - শিল্পী বাবলা | Aj Tomar Jonmodin Lyrics

আজ তোমার জন্মদিন লিরিক্স - শিল্পী বাবলা | Aj Tomar Jonmodin Lyrics

গান: আজ তোমার জন্মদিন

শিল্পী: বাবলা (Babla)

কথা ও সুর: মিল্টন খন্দকার

অ্যালবাম: তুমি সুখী হওনি জেনেছি আমি

ক্যাটেগরি: শুভ জন্মদিন / উৎসবের গান

প্রিয়জনদের জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য শিল্পী বাবলার আজ তোমার জন্মদিন গানটি একটি অসাধারণ ক্ল্যাসিক। মিল্টন খন্দকারের কথা ও সুরে সাজানো এই গানটি 'তুমি সুখী হওনি জেনেছি আমি' অ্যালবামের অন্যতম জনপ্রিয় একটি সৃষ্টি। উৎসবের আমেজে ভরা এই গানটির লিরিক্স নিচে তুলে ধরা হলো।

সম্পূর্ণ লিরিক্স (Lyrics)

পাখিরা ঘুম আজ ভাঙিয়ে দিল
সূর্যটা উঁকি দিয়ে জানিয়ে দিল
পাখিরা ঘুম আজ ভাঙিয়ে দিল
সূর্যটা উঁকি দিয়ে জানিয়ে দিল
আজ তোমার জন্মদিন
আজ তোমার জন্মদিন
আজ তোমার জন্মদিন

ঝাড়বাতি আর নিওন আলোয় মুখরিত হবে সন্ধ্যা
হৃদয়ে বাগান হতে তুলে দেবো আজ এক মুঠো রজনীগন্ধা
এভাবে বয়ে যাক সময়ের ঢেউ
দু'চোখ জুড়ে থাক স্বপ্ন রঙিন

জন্মদিন জন্মদিন
আজ শুভ জন্মদিন
জন্মদিন জন্মদিন
আজ তোমার জন্মদিন

অমলিন থাক ওই মুখের হাসি
অমলিন থাক এ জীবন
লাগে না যেন ওই চন্দ্রমুখে
একটু চাঁদের গ্রহণ

সবুজ মনে সবুজ প্রাণে
ফাগুন আসুক গানে গানে
সুরের ঝর্ণা নিয়ে চিরদিন

জন্মদিন জন্মদিন
আজ শুভ জন্মদিন
জন্মদিন জন্মদিন
আজ তোমার জন্মদিন

বয়ে যাক হৃদয়ে সুখের ধারা
বয়ে যাক নদীর মতন
ছুঁয়ে যাক তোমার ওই আকাশ চোখে
অচেনা রৌদ্র স্বপন

সবুজ মনে সবুজ প্রাণে
ফাগুন আসুক গানে গানে
সুখের বারতা নিয়ে চিরদিন

জন্মদিন জন্মদিন
আজ শুভ জন্মদিন
জন্মদিন জন্মদিন
আজ তোমার জন্মদিন

অফিসিয়াল ভিডিও উপভোগ করুন

No comments

Thanks for visiting my site

Theme images by merrymoonmary. Powered by Blogger.