বেকার জীবনে ভালোবাসা লিরিক্স - শিল্পী বাবলা | Bekar Jibone Valobasha Lyrics

বেকার জীবনে ভালোবাসা লিরিক্স - শিল্পী বাবলা | Bekar Jibone Valobasha Lyrics

গান: বেকার জীবনে ভালোবাসা

শিল্পী: বাবলা (Babla)

কথা ও সুর: আবু আহসান

অ্যালবাম: তুমি সুখী হওনি জেনেছি আমি

ফরম্যাট: লিরিক্স ভিডিও (Lyrical Video)

বেকারত্বের জীবন ও সেই সময়ের প্রেম-ভালোবাসার করুণ বাস্তবতা নিয়ে শিল্পী বাবলার এক অসাধারণ গান বেকার জীবনে ভালোবাসা। আবু আহসানের কথা ও সুরে এই গানটি মূলত 'তুমি সুখী হওনি জেনেছি আমি' অ্যালবামের একটি অন্যতম জনপ্রিয় সৃষ্টি। গানটির প্রতিটি লাইনে ফুটে উঠেছে জীবন সংগ্রামের হাহাকার। নিচে গানটির সম্পূর্ণ লিরিক্স তুলে ধরা হলো।

সম্পূর্ণ লিরিক্স (Lyrics)

বেকার জীবনে ভালোবাসা বেকার হয়ে যায়
বেকার জীবনের ভালোবাসা বেকার হয়ে যায়
বুক ভরা আশা নিয়ে চলি হতাশায়
বেকার জীবনে ভালোবাসা বেকার হয়ে যায়
বেকার জীবনের ভালোবাসা বেকার হয়ে যায়

কষ্ট নিয়ে ঘুরছি একা মানুষের দ্বারে
কেউ তো দেয় না একটু ঠাঁই এই তো আমারে
এই তো আমারে
ও কষ্ট নিয়ে ঘুরছি একা মানুষের দ্বারে
কেউ তো দেয় না একটু ঠাঁই এই তো আমারে
এই তো আমারে
এখন আমি বেঁচে রব কিসেরই আশায়
বেকার জীবনে ভালোবাসা বেকার হয়ে যায়
বেকার জীবনের ভালোবাসা বেকার হয়ে যায়

পুষ্প নিয়ে কেউ এলো না করিতে বরণ
ডুকরে ডুকরে কাঁদে অন্তর হলো না মরণ
হলো না মরণ
ও পুষ্প নিয়ে কেউ এলো না করিতে বরণ
ডুকরে ডুকরে কাঁদে অন্তর হলো না মরণ
হলো না মরণ
আশার প্রদীপ নিভে গেল আঁধার কুয়াশায়
বেকার জীবনে ভালোবাসা বেকার হয়ে যায়
বেকার জীবনের ভালোবাসা বেকার হয়ে যায়
বুক ভরা আশা নিয়ে চলি হতাশায়
বেকার জীবনে ভালোবাসা বেকার হয়ে যায়
বেকার জীবনের ভালোবাসা বেকার হয়ে যায়

অফিসিয়াল লিরিক্স ভিডিওটি উপভোগ করুন

No comments

Thanks for visiting my site

Theme images by merrymoonmary. Powered by Blogger.