কাছের মানুষ দূরে চইলা যায় লিরিক্স - বাবলা | Kacher Manush Dure Choila Jay Lyrics
কাছের মানুষ দূরে চইলা যায় লিরিক্স - শিল্পী বাবলা | Kacher Manush Dure Choila Jay Lyrics
বাংলা অডিও জগতের এক অবিস্মরণীয় নাম শিল্পী বাবলা। তাঁর দরদমাখা কণ্ঠে 'তুমি সুখী হওনি জেনেছি আমি' অ্যালবামের কাছের মানুষ দূরে চইলা যায় গানটি নব্বই দশকের অন্যতম কালজীয় গান। মিল্টন খন্দকারের কথা ও সুরে সাজানো এই গানটি আজও বিরহী হৃদয়ে ক্ষত সৃষ্টি করে। নিচে গানটির সম্পূর্ণ লিরিক্স তুলে ধরা হলো।
সম্পূর্ণ লিরিক্স (Lyrics)
কাছের মানুষ দূরে চইলা যায়
কাছের মানুষ দূরে চইলা যায়
একবারও সে ভাবলো না রে
তার বিরহে কারো অন্তর জাইড়া জইলা যায়
কাছের মানুষ দূরে চইলা যায়
এক জনমের এত জ্বালা সইবো কি করে
এত জ্বালার বোঝা রে আমি বইবো কি করে
এক জনমের এত জ্বালা সইবো কি করে
এত জ্বালার বোঝা রে আমি বইবো কি করে
ফুলের মতো মনটা আমার
ফুলের মতো মনটা আমার যায় রে দইলা যায়
কাছের মানুষ দূরে চইলা যায়
চার আঙ্গুলের এই কপালে জুটলো না রে সুখ
ইটের ভাটার আগুন হইয়া পুড়লো শুধু বুক
চার আঙ্গুলের এই কপালে জুটলো না রে সুখ
ইটের ভাটার আগুন হইয়া পুড়লো শুধু বুক
বুকে রাখা ব্যথার বরফ
বুকে রাখা ব্যথার বরফ চোখে গইলা যায়
কাছের মানুষ দূরে চইলা যায়
কাছের মানুষ দূরে চইলা যায়
একবারও সে ভাবলো না রে
তার বিরহে কারো অন্তর জাইড়া জইলা যায়
কাছের মানুষ দূরে চইলা যায়
Leave a Comment