কাল সারা রাত ধরে কেঁদেছি আমি লিরিক্স - শিল্পী বাবলা | Kal Sara Rat Dhore Kedechi Ami Lyrics
কাল সারা রাত ধরে কেঁদেছি আমি লিরিক্স - শিল্পী বাবলা | Kal Sara Rat Dhore Kedechi Ami Lyrics
বাংলা সংগীত জগতের অত্যন্ত জনপ্রিয় এক বিরহের গান কাল সারা রাত ধরে কেঁদেছি আমি। শিল্পী বাবলার কণ্ঠে এবং মিল্টন খন্দকারের হৃদয়স্পর্শী কথা ও সুরে এই গানটি প্রতিটি বিরহী হৃদয়ের হাহাকারকে ফুটিয়ে তুলেছে। গানটি মূলত 'তুমি সুখী হওনি জেনেছি আমি' অ্যালবামের একটি অনবদ্য সৃষ্টি। নিচে গানটির সম্পূর্ণ লিরিক্স তুলে ধরা হলো।
সম্পূর্ণ লিরিক্স (Lyrics)
কাল সারা রাত ধরে কেঁদেছি আমি
কাল সারা রাত ধরে কেঁদেছি আমি
আমাকে ছেড়ে সুখী হওনি তুমি
যখন আমি জেনেছি
কাল সারা রাত ধরে কেঁদেছি আমি
কাল সারা রাত ধরে কেঁদেছি আমি
তুমি সুখ পেলে না, আমাকেও দিলে না
বলো কি করে তা হয়
এতো বড় ক্ষতি কোন প্রিয়জন আছে
বলো তার সয়
তুমি সুখ পেলে না, আমাকেও দিলে না
বলো কি করে তা হয়
এতো বড় ক্ষতি কোন প্রিয়জন আছে
বলো তার সয়
সুখী হবে বলে গিয়েছিলে চলে
তবুও তা মেনেছি আমি
তুমি সুখী হওনি, জেনেছি আমি
কাল সারা রাত ধরে কেঁদেছি আমি
কাল সারা রাত ধরে কেঁদেছি আমি
কেন এক জীবনে সুন্দর ভুবনে
দুজনের চোখ ভরা জল
দুজনেই কাঁদি বলো কোন অভিশাপে
এই ফলাফল
কেন এক জীবনে সুন্দর ভুবনে
দুজনের চোখ ভরা জল
দুজনেই কাঁদি বলো কোন অভিশাপে
এই ফলাফল
আমি শুধু জানি ভাগ্যকে মানি
চিরদিন তাই মেনেছি
তুমি সুখী হওনি, আমি জেনেছি
কাল সারা রাত ধরে কেঁদেছি আমি
কাল সারা রাত ধরে কেঁদেছি আমি
আমাকে ছেড়ে তুমি সুখী হওনি
যখন আমি জেনেছি
কাল সারা রাত ধরে কেঁদেছি আমি
কাল সারা রাত ধরে কেঁদেছি আমি
Leave a Comment